ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অচেনা আপন মানুষ স্রোতস্বিনী শ্রেয়সী

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২
  • / 528

জীবনটা যদি একটু ভিন্ন হতো;
তাহলে কিছু মানুষ অপরিচিত রইতো!
এমনটাই হয় হুট করে দেখা, কথা,
তারপর ভালো লাগা সন্ধ্যার বর্ণিল রঙের সাথে,
দুচোখ ছাপানো অচেনা মানুষকে নিয়ে সপ্নের
রঙধনু দেখা।

এভাবেই মানুষটাকে নিয়ে হাজার কবিতার লাইন সাজাতে গিয়ে বানান ভুল করে কাগজ ছিড়ে ফেলে দেওয়া,
আর ভুল বানানের মতো ভুল করে ভালোবাসা,
ততটা হৃদপিণ্ডে হামলা করা ভালোবাসার অনুভূতি অচেনা মানুষ হঠাৎ কি করে বুঝবে?

একটা জোছনা রাত খুজে হাতে কিছুটা হাত রাখা,
বৃষ্টি এলেই টিনের চালে ঝুম ছন্দ তালে,
প্রিয় বর্ণিলাকে খোঁজে বাতাসে দোলা গাছের মতোই হতাশ হওয়া,
এমন তো ভোরের আদলে পায়ের চিহ্ন ধরে হাঁটা।

প্রেমটা একটু ভিন্ন হলে আমি বার বার প্রেমে পড়তাম,
শুধু একজন অচেনা মানুষ আমার চেনা এক শহর করে নিতাম
ভালোবাসার বর্ণিল রঙ দিয়ে।

ট্যাগস :

অচেনা আপন মানুষ স্রোতস্বিনী শ্রেয়সী

আপডেট সময় : ১২:০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২