ঢাকা ১২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

অজ্ঞান পাটির খপ্পরে পড়ে প্রাণ গেল একজনের

হারুন আনসারী
  • আপডেট সময় : ১০:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
  • / 519

ফরিদপুরের বোয়ালমারী প্রাথমিক শিক্ষা অফিসের উচ্চমান সহকারী জাহিদুল ইসলাম বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে রোববার সকালে তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে হাসপাতালে ভর্তি হন।

বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মৃত জাহিদুল ইসলাম বোয়ালমারী প্রাথমিক শিক্ষা অফিসে উচ্চ সহকারী পদে কর্মরত ছিলেন। তিনি পরিবার নিয়ে ফরিদপুরে বসবাস করতেন। প্রতিদিনের মতো রোববার সকালে ফরিদপুর থেকে বাসে বোয়ালমারী আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পাটির খপ্পরে পড়ে তিনি অজ্ঞান হয়ে যান।

তাকে উপজেলার সহস্রাইল বাজারে বাস থেকে বাসের যাত্রীরা নামানোর পর প্রাইমারির এক শিক্ষক দেখে শিক্ষা অফিসে ফোন করেন। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি।

এ বিষয়ে বোয়ালমারী ইউএনও মোশারেফ হোসাইন বলেন, আমার পক্ষ থেকে শিক্ষা কর্মকর্তা আবু আহাদ মিয়াসহ শিক্ষা অফিসের সব কর্মকর্তা তাকে দেখতে যান এবং তার দেখভাল করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে মারা যান তিনি।

ট্যাগস :

অজ্ঞান পাটির খপ্পরে পড়ে প্রাণ গেল একজনের

আপডেট সময় : ১০:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩