ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় স্কুলছাত্রীকে ধর্ষণ

রাঙামাটি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
  • / 154

রাঙামাটিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের বসন্ত পাংখোয়াপাড়ায় ঘটনাটি ঘটলেও মঙ্গলবার বিকালে প্রকাশ্য অভিযোগে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভুক্তভোগী।

ভুক্তভোগীর অভিযোগ, তারা ঘটনার রাতে জুরাছড়ির বনযোগীছড়া থেকে বসন্ত পাংখোয়াপাড়ায় বড়দিনের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। পথে রাতযাপনের জন্য একটি জুমঘরে অবস্থান নেয়। এ সময় রাত প্রায় দেড়টা-২টার দিকে মাস্ক ও মুখোশপরা তিনজন লোক সেখানে গিয়ে পাংখোয়াপাড়ায় নিরাপদে পৌঁছে দেওয়ার কথা বলে আমার এক বান্ধবীসহ আমাদের দুজনকে ডেকে নিয়ে যায়। কিছু দূর নিয়ে যেতেই পাশের একটি জুমঘরে এক লোক আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরদিন ঘটনা জানাজানি হয়ে গেলে তাদের ছবি দেখে ধর্ষক রাসেল চাকমাসহ তিনজনকেই চিনতে পারি। অন্য দুজন হলো রুবেল চাকমা ও জিকো চাকমা। আলাদা করে আমার বান্ধবীকে নিয়ে যায় রাসেল ও জিকো। তবে তাকে ধর্ষণ করা হয়নি বলে জানায় তার বান্ধবী।

মঙ্গলবার ঘটনাটির বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও মুরুব্বিদের মাধ্যমে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে।

বালুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অমর কুমার চাকমা বলেন, বিষয়টি শুনেছি। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি দেখতে বলেছি।

জুরাছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা বলেন, ঘটনাটি সত্য। এ ঘটনায় রাসেল চাকমা ও রুবেল চাকমা জড়িত থাকার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

অভিযুক্ত রুবেল চাকমা জুরাছড়ির বনযোগীছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড এবং রাসেল চাকমা ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তারা দুজনই বিবাহিত। পেশায় ভাড়াতে মোটরসাইকেল চালক। বর্তমানে তারা পলাতক। তাদের ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে বলা হয়েছে। তাদের যাতে কোনো আঞ্চলিক দল আশ্রয় প্রশ্রয় না দেয় তাও অনুরোধ করা হয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বিষয়টি পুলিশ গুরুত্বসহকারে নিয়েছে। ভুক্তভোগীদের রাঙামাটি নিয়ে আসা হচ্ছে। তারা এলে মামলা নেওয়া হবে। অপরাধীদের ধরতে পুলিশসহ নিরাপত্তা বাহিনী অভিযান পরিচালনা করছে।

ট্যাগস :

অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় : ১১:১৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩