ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক কাজ করায় ইউপি সদস্যকে গাছে বেঁধে নির্যাতন

জুবায়ের রহমান , গাইবান্ধা
  • আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / 205

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য রাহিদুল ইসলাম এক নারী সঙ্গে অনৈতিক কাজের সময় ধরা পড়েছেন। এসময় স্থানীয়রা তাকে আটক করে গাছে বেঁধে গণধোলাইয়ে দিয়েছে ।

শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে নির্যাতনের শিকার রাহিদুলের ছবিটি পলাশবাড়ীর বিভিন্ন ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়।

আটক ইউপি সদস্য রাহিদুল ইসলাম পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বজ্র বৃষ্টিপুর গ্রামের আব্দুলের ছেলে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) দিনগত গভীর রাতে মহদীপুর ইউপি সদস্য রাহিদুল ইসলাম পাশ্ববর্তী জালাগাড়ী দুর্গাপুর গ্রামের এক গৃহবধূর সঙ্গে অনৈতিক কাজে জড়িয়ে পড়ে। এ বিষয়টি টের পেয় স্থানীয় কিছু লোকজন তাদের হাতে-নাতে আটক করেছে। এরপর রাহিদুলকে গণধোলাই দিয়ে ওই বাড়ির আমগাছের সঙ্গে বেঁধে রেখে থানা পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পলাশবাড়ী থানা পুলিশ রাহিদুল ইসলাম ও গৃহবধূকে আটক করেছে।

এ বিষয়ে মহদীপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মণ্ডল বলেন, রাহিদুল ইসলাম নাকি এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িত ছিল। নারী ঘটিত কারণে তাকে আটকের ঘটনাটি লোকমুখে শুনেছি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু সাজ্জাদ হোসেন বলেন, এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :

অনৈতিক কাজ করায় ইউপি সদস্যকে গাছে বেঁধে নির্যাতন

আপডেট সময় : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩