আগৈলঝাড়া বাজারের ঘাটলা ও খাল পরিবেশ দূষনের কবলে
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / 248
এইচ,এম,পান্না বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলায় আগৈলঝাড়ার পাইকারী মাছ বাজারের ঘাটলাটিকে দেখলে মনে হবে যেনো একটি ময়লা আবর্জনার স্থান। বাজারের অধিকাংশ ময়লা এখানেই ধ্বংসস্তূপে পরিনত হচ্ছে দিন দিন, যেনো এসব দেখার কেউ নাই। যার ফলে বাজাড়ে আসা জনমানুষ কোনভাবেই ঘাটলা ব্যবহার করে খাল থেকে পানি সংগ্রহ করতে পারছেনা। একদিকে পরিবেশ দূষনের পাশাপাশি খালের পানির উপরও এর ব্যপক প্রভাব পরছে। বাজাড়ের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় বিভিন্ন গার্মেন্টস ব্যবসায়ীগন ও কাচামাল ব্যবসায়ীরা ময়লা আবর্জনা ফেলার ব্যপক জায়গা না পেয়ে কিছুটা বাধ্য হয়েই এখানে ফেলতেছেন। তাই তারা উপজেলা প্রশানের সহযোগিতা কামনা করে ময়লা আবর্জনা ফেলার একটি স্থান এবং দ্রুত ঘাটলা ও খালের এসমস্ত ময়লা আবর্জনা পরিষ্কার করার পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন।



















