ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আনসার আল ইসলামের দাওয়াতি শাখার প্রধানসহ ছয়জন রিমান্ডে

আদালত প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 178

ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) ও র‌্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‌্যাব) যৌথ অভিযানে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ঢাকা অঞ্চলের দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধানসহ ৬ সদস্যের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- দাওয়াতি শাখার দায়িত্বপ্রাপ্ত প্রধান মেজবাহ উদ্দিন চৌধুরী ওরফে আবু মাসরুর (৫০), শেখ আশিকুর রহমান ওরফে আবু আফিফা (৪৯), সাদী মো. জুলকার নাইন (৩৫), মো. কামরুল হাসান সাব্বির (৪০), মো. মাসুম রানা ওরফে মাসুম বিল্লাহ (২৬) ও সাঈদ মো. রিজভী (৩৫)। এদের মধ্যে প্রত্যেকেই উচ্চশিক্ষিত, ইউরোপে উচ্চশিক্ষা নেওয়া ২ জনসহ রয়েছেন চিকিৎসকও।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার সাব-ইন্সপেক্টর ইয়াদুল হক। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ডিজিএফআই ও র‌্যাবের যৌথ অভিযানে রাজধানীর উত্তরা, বনানী, বনশ্রী ও যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি ল্যাপটপ, ৬টি মোবাইল ফোন, উগ্রবাদে সহায়ক পুস্তিকা ও সাংগঠনিক কার্যক্রম সংক্রান্ত ডায়েরি ও নোট বই উদ্ধার করা হয়। এ ঘটনায় বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

ট্যাগস :

আনসার আল ইসলামের দাওয়াতি শাখার প্রধানসহ ছয়জন রিমান্ডে

আপডেট সময় : ০৯:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩