ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কবিতা

আমরা মানুষ কই?

রুশো আরভি নয়ন
  • আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / 356

কেউ বলে নৌকা নৌকা
কেউ বা ধানের শীষ,
কেউ করে বাঁচাও বাঁচাও
কেউ বা খায় বিষ।

কেউ বলে গণপরিষদ
কেউ বা স্বতন্ত্র,
কেউ বলে আল্লার দল
কেউ  জপে মন্ত্র।

কেউ আবার ঘরের কোণে
বসে থাকে চুপ,
কেউ বা আবার চর্চা করে
সকল দলের রূপ।

সবাই করে দলাদলি
আমরা মানুষ কই?
মনের কথা মনে রেখে
মুখটি বুজেই সই।

ট্যাগস :

কবিতা

আমরা মানুষ কই?

আপডেট সময় : ০৮:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

কেউ বলে নৌকা নৌকা
কেউ বা ধানের শীষ,
কেউ করে বাঁচাও বাঁচাও
কেউ বা খায় বিষ।

কেউ বলে গণপরিষদ
কেউ বা স্বতন্ত্র,
কেউ বলে আল্লার দল
কেউ  জপে মন্ত্র।

কেউ আবার ঘরের কোণে
বসে থাকে চুপ,
কেউ বা আবার চর্চা করে
সকল দলের রূপ।

সবাই করে দলাদলি
আমরা মানুষ কই?
মনের কথা মনে রেখে
মুখটি বুজেই সই।