আমি জন্মেছি আজ আশরাফুন নাহার লিউজা
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৯:৫৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৩ নভেম্বর ২০২২
- / 242
আজকে ভোরের আলোর সাথে
প্রস্ফূটিত প্রেমের পথে
আমি জন্মেছি আজ।
কাঠের চিরুনি ববি পিন
বাদামী চুলের ঢেউয়ে
আমি জন্মেছি আজ।
সকালের কফির কাপে
উষ্ণ ধোঁয়ার সাথে
আমি জন্মেছি আজ।
জানালার কাঁচে থাকা
শ্বেতশুভ্র তুষারের কনায়
আমি জন্মেছি আজ।
কয়েকটা শব্দের সাথে
স্বরচিত কবিতার মাঝে
আমি জন্মেছি আজ।
জ্বলতে থাকা সাইট্রাস মোমের গন্ধে
গুছিয়ে রাখা বইয়ের তাকে
আমি জন্মেছি আজ।


























