আ.লীগের মনোনয়ন কিনলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম ও তানিয়া আমীর
কুষ্টিয়া প্রতিনিধি
- আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 169
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে বিশিষ্ট আইনজীবী আমীর-উল ইসলাম ও তার মেয়ে তানিয়া আমীর কুষ্টিয়ার দুটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। তাদের পক্ষে একজন প্রতিনিধি গত রোববার দুপুরে দলের প্রধান কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
ব্যারিস্টার আমীর–উল ইসলাম কুষ্টিয়া-৩ (সদর) ও তার মেয়ে ব্যারিস্টার তানিয়া আমীর কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
কুষ্টিয়া-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আর কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য সেলিম আলতাফ।




















