ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩
  • / 139

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার থেকে বিশেষ পদ্ধতিতে প্যাক করা ইয়াবা গিলে বিমানে ঢাকায় এনেছিল এক যুবক। এরপর পায়খানার সাথে সেগুলো বের করে বিশেষ কায়দায় সড়ক পথে পদ্মাসেতু হয়ে ফরিদপুরে হোম ডেলিভারি দিতে এসে গ্রেফতার হলো সে। গত শনিবার বিকেলে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রসওয়ের টোল প্লাজার সামনে থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফরিদপুর জেলা কার্যালয়ের একটি দল। এরপর তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় পাঁচ হাজার পিস ইয়াবা।
গ্রেফতার হওয়া যুবকের নাম নুরুল হাকিম (৩১)। সে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারের পাগলীর বিল গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শামীম হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে নুরুল হাকিমকে টোল প্লাজা থেকে গ্রেফতার করা হয়। এরপর বিধি মোতাবেক তার দেহ তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ট্যাগস :

ইয়াবা পেটে নিয়ে প্লেনে কক্সবাজার থেকে ঢাকা, ফরিদপুরে আটক

আপডেট সময় : ০১:০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩