ইলেকট্রনিক পণ্যের ব্যবসার আড়ালে মাদক কারবার, যুবক আটক
- আপডেট সময় : ১১:৫৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / 187
নেত্রকোনা শহরের একটি ইলেকট্রনিক দোকান থেকে ১৩২ বোতল মদসহ মিঠুন চৌধুরী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে জেলা শহরের বড়বাজার থেকে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, ইলেকট্রনিক ব্যবসার আড়ালে মাদকের কারবার করতেন মিঠুন।
আটক মিঠুন চৌধুরী জেলা সদরের বলাইনগুয়া এলাকার মনোরঞ্জর চৌধুরী ছেলে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদে জেলা শহরের বড়বাজারের মিঠুনের ইলেকট্রনিক দোকানে অভিযান চালানো হয়। পরে দোকানে লুকানো থাকা ৬টি ক্যারেটে থাকা ১৩২ বোতল ভারতীয় মদ পাওয়ার পর তাকে আটক করা হয়।
তিনি আরও জানান, মিঠুন ইলেকট্রনিক ব্যবসার আড়ালে মাদকের কারবার করে আসছিল। এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার সকালে মিঠুনকে আদালতে পাঠানো হবে।
ওসি লুৎফুল হক জানান, তার বিরুদ্ধে আরো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


















