উখিয়ায় অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা নারী আটক
- আপডেট সময় : ০৯:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / 152
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৩টি ওয়ান শুটার গান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের গুলিসহ ১ রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।
এ সময় সন্ত্রাসীরা পাহাড়ের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা চার রাউন্ড ফায়ার করে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রোহিঙ্গা ক্যাম্প-৪ মেইন-ব্লক-সি, সাব-ব্লক- সি/৫-এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর থেকে তাকে অস্ত্র গুলিসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন, ক্যাম্প-৪,সাব-ব্লক- সি/৫, ব্লক- সি,এর আনসার উল্লাহর স্ত্রী ইয়াছমিন আরা (২৭)।
১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালের নির্দেশনায় মো. সাইফুজ্জামান, সহ-অধিনায়ক (পুলিশ সুপার) এর দেওয়া তথ্য ও সার্বিক তত্ত্বাবধানে রোহিঙ্গা ক্যাম্প এ অভিযান চালিয়ে রোহিঙ্গা আনসার উল্লাহর বসতঘর হতে রোহিঙ্গা নারী ইয়াছমিন আরা (২৭) নামের এক নারীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩টি ওয়ান শুটারগান, ১টি একনলা বন্দুক, ৫ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে রোহিঙ্গা নারীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।






















