ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কবিতা

উল্টাপাল্টা

রুশো আরভি নয়ন
  • আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
  • / 304

চোরে শোনায় ধর্মের কথা
মোল্লাতে গায় গান,
দরবেশেতে দেশটা চালায়
সাধু ভাঙায় কান।

পুরোহিতে টকশো করে
নেতায় জপে হরি,
এ দেশেরই আজব রীতি
শুনে ডুবে মরি।

কাকে ডাকে কন্ঠে কুহু
বাঘে করে ঘেউ,
গর্জে উঠে নেড়ি কুকুর
শেয়াল করে মেউ।

আবল তাবল করছে সবে
লোকলজ্জা ভুলে,
বললে কিছু বেত্রাঘাতে
চর্ম নিবে তুলে।

ট্যাগস :

কবিতা

উল্টাপাল্টা

আপডেট সময় : ০৭:১১:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩

চোরে শোনায় ধর্মের কথা
মোল্লাতে গায় গান,
দরবেশেতে দেশটা চালায়
সাধু ভাঙায় কান।

পুরোহিতে টকশো করে
নেতায় জপে হরি,
এ দেশেরই আজব রীতি
শুনে ডুবে মরি।

কাকে ডাকে কন্ঠে কুহু
বাঘে করে ঘেউ,
গর্জে উঠে নেড়ি কুকুর
শেয়াল করে মেউ।

আবল তাবল করছে সবে
লোকলজ্জা ভুলে,
বললে কিছু বেত্রাঘাতে
চর্ম নিবে তুলে।