ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি দুঃখজনক, বললেন শিক্ষামন্ত্রী

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 178

দেশে কোনো পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানির মতো কিছু থাকা খুবই দুঃখজনক বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি জানান, শিক্ষার্থীদের মনে যারা সাম্প্রদায়িক উসকানির বীজ বপন করতে চায় তাদের ভবিষ্যতে এসব কাজের সঙ্গে (প্রশ্নপত্র সেটিং-মডারেটিং) আর সম্পৃক্ত করা হবে না। একই সঙ্গে যারা প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানি দিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।

আজ সোমবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে এইচএসসির বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্রে সাম্প্রদায়িকতার উসকানি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, প্রশ্ন সেটিং বা প্রশ্ন মডারেটিং এমনভাবে হয় যে যিনি প্রশ্ন সেট করে যান তিনি আর সেটি দেখতে পারেন না। যিনি মডারেট করে যান তিনিও আরো পুনরায় তা দেখতে পারেন না। একই সঙ্গে মডারেটরের বাইরে ওই প্রশ্নের একটি অক্ষরও কারো দেখার সুযোগ থাকে না। আমাদের একদম সুস্পষ্ট নির্দেশিকা দেয়া থাকে- কী কী বিষয় মাথায় রেখে এ প্রশ্নগুলো তারা করবেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এ বাংলাদেশে পরীক্ষার প্রশ্নপত্রে সাম্প্রদায়িক উসকানির কোনো কিছু থাকলে এটি অত্যন্ত দুঃখজনক। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, যারা চিহ্নিত হবেন, এবং যারা আমাদের শিক্ষার্থীদের মনে এ ধরনের বীজ বপন করবেন, তাদের এ ধরনের কার্যক্রমের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত রাখার প্রশ্ন আসবে না।

এইচএসসির প্রথম দিন কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি’র একাদশ (বিএমটি) বাংলা-১ বিষয়ের পরীক্ষা ভুল প্রশ্নের কারণে স্থগিত প্রসঙ্গে দীপু মনি বলেন, নতুন-পুরাতন সিলেবাস গুলিয়ে ফেলায় ওই ভুল হয়েছে। সেটা শিক্ষাবোর্ড করেছে বলে আমাদের এখনও মনে হচ্ছে না। আমাদের মনে হচ্ছে যে, প্রশ্ন যখন ছাপা হয়েছে, ছাপা হওয়ার ক্ষেত্রে একটা ত্রুটি থেকে যেতে পারে। আরেকটি হচ্ছে ছাপা হওয়ার পরে প্যাকেজিং। সেইসব কোনো এক ক্ষেত্রে ত্রুটি ঘটেছে।

ট্যাগস :

এইচএসসির প্রশ্নে সাম্প্রদায়িক উস্কানি দুঃখজনক, বললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১২:৪৬:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২