কক্সবাজারে ড্রেনে মিলল শিশুর মরদেহ
- আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / 226
কক্সবাজারে ড্রেন থেকে আশরাফুল ইসলাম রোহান (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) বিকেলে পৌরসভার নাপ্পাঞ্জা পাড়ার ড্রেনে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিয়ে মরদেহটি উদ্ধার করে।
শিশুটি নিঁখোজ ছিল বলে জানিয়েছে তার পরিবার।
আশরাফুল ইসলাম রোহান সদরের ঝিলংজা ইউপির দক্ষিণ হাজী পাড়ার রহমত উল্লাহর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, আশরাফুল ইসলাম রোহান নূরানী মাদ্রাসার ছাত্র। শনিবার (২৮ অক্টোবর) প্রতিদিনের ন্যায় খেলতে গিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরেনি সে। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। তিনদিন পর আজ ড্রেন থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, তাকে হত্যার কোনো আলামত মিলেনি। শিশুর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ওসি।




















