ঢাকা ০৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুঁজতে আসেনি কেউ কাবেরী আকতার

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২
  • / 384

কোথায় যেনো হারিয়ে গেছি,
কোন অপরিচিত অতলে।
নিজেকে নিজেই খুঁজে পাইনা, খুঁজতেও আসেনি কেউ।

অলিগলিতে পথ হারিয়ে, দিশেহারা
চোখে অন্ধকার নেমে আসে যেনো।
হুতুমপেঁচা ডেকে ওঠে হঠাৎ, তার পিলে
চমকানো ডাকে হুস ফেরেনা তাও।

সত্যি বলছি, কেউ খোঁজেনি আমাকে,
কেউ খবর নেয়নি আমার, কেউ দেয়নি বেঁচে থাকার রসদ।
মুঠো ভরে ভরে কষ্ট দিয়ে গেছে শুধু।

এক গাল ভাত খেতে গিয়ে কতো বর্ষা নেমেছে পাতে।
নিঃশব্দ রাতে ঝিঁঝিঁ পোকারা গান ধরেছে,
কাঁচের জানালায় চোখ রেখে, দেখি শুধু নিঃশব্দ রাতের ডিনার।
কিভাবে খেয়ে নিচ্ছে সব গোগ্রাসে আমার সুখ।

প্রিয়জনদের ভিড় নেই, নেই কোন কোলাহল,
শুধু হৃদপিণ্ডটার ধুকধুক শব্দগুলো ছাড়া।
কেউ ফোন করে বলেনি,হ্যালো কেমন আছো? কাটছে কেমন দিন?
জানতো, সত্যি সত্যি কেউ খোঁজ নেইনি আমার!!!

কথার খেই হারিয়ে ফেলেছি, বোবা বনে গেছি,
আপন, পর কারোর দেখা মেলেনা আর।
হৈচৈ, হাসি ঠাট্টা, রং তামাশা ইতিহাস বনে গেছে।
কি যেনো এক চিন্তার মগ্নে কপালে পড়েছে ভাঁজ।
রাস্তার পাগলীটাকেও দেখেছিলাম আমারই মতোন, নিঃশব্দে বসে থাকা।
পাগলীর আর আমার মধ্যে কোন ফারাক খুঁজে পাইনা।

কেবল ও শুধু নিজেকেই বোঝে, আর আমার কাউকে চাই।
কেউ খোঁজে না আমাকে আর, ধাতব প্রকৃতিতে মানুষ বলে কেউ বোঝেনি আমাকে।

ট্যাগস :

খুঁজতে আসেনি কেউ কাবেরী আকতার

আপডেট সময় : ০৪:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২