ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, হাত হারালেন যুবক

জেলা প্রতিনিধি , গাজীপুর
  • আপডেট সময় : ১০:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
  • / 129

গাজীপুরের টঙ্গীতে অনুমোদনহীন রেল ক্রসিংয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে মাজেদ খান নামে এক ট্রেনযাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় টঙ্গীর মধুমিতা রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত স্টেশন মাস্টার রাকিবুর রহমান।

আহত মাজেদ খান (৩৫) সিলেট জেলার উপজেলার ইসহাক খানের ছেলে। তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে কয়েক মিনিটের দূরত্বে থাকা মধুমিতা রেল ক্রসিং এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় ট্রাকটি ট্রেনের দ্বিতীয় বগিতে আঘাত করে। এসময় ট্রেনের জানালা দিয়ে মাজেদ নামে ওই যাত্রী হাত বের করে রেখেছিলেন। ট্রাকের আঘাতে তার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর ট্রেন থামিয়ে আহত মাজেদকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। মাজেদের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, অনুমোদনহীন রেল ক্রসিংটি স্থানীয়রা মাটি ভরাট করে বানিয়েছে। এতে রেলওয়ের কোনো লোক ছিল না। রাতে একটি ট্রাক রেললাইনের ওপর উঠে পড়লে ধাক্কা দেয় ট্রেনটি। এতে ট্রেনে থাকা এক যাত্রীর কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার কয়েক মিনিট পর ট্রেনটি টঙ্গী রেলওয়ে পেরিয়ে যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তবে চালক ও তার সহযোগী ট্রাক ফেলে পালিয়ে গেছেন।
ট্যাগস :

গাজীপুরে ট্রেন-ট্রাক সংঘর্ষ, হাত হারালেন যুবক

আপডেট সময় : ১০:৫৯:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩