ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত

প্রতিনিধি গাজীপুর
  • আপডেট সময় : ১২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 145

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

নিহত পোশাকশ্রমিকের নাম আঞ্জুয়ারা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চর নাটিপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী। কোনাবাড়ীর ইসলাম গার্মেন্টসে সেলাই মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন তিনি।

আঞ্জুয়ারার মৃত্যুর তথ্য আজ বেলা সাড়ে ১১টার দিকে  নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আশরাফ উদ্দিন।

ট্যাগস :

গাজীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নারী পোশাকশ্রমিক নিহত

আপডেট সময় : ১২:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩