ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ধর্ষণ মামলায় সহকারী অধ্যাপক গ্রেপ্তার

প্রতিনিধি গোপালগঞ্জ
  • আপডেট সময় : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
  • / 309

হাতকড়া প্রতীকী ছবি

গোপালগঞ্জে ধর্ষণের অভিযোগে করা মামলায় সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একই শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে তাঁর মা মামলা করেছেন।

ওসি মো. জাবেদ মাসুদ বলেন, গত রোববার দুপুরে গোলাম মোস্তফা তাঁর গোপালগঞ্জের বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ওই ছাত্রী বিষয়টি তাঁর মা–বাবাকে জানালে শিক্ষার্থীর মা গোপালগঞ্জ সদর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানার পুলিশ ও পরিবারের লোকজন ওই ছাত্রীকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

শিক্ষার্থীর মায়ের করা অভিযোগটি গতকাল গোপালগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা হিসেবে নেওয়া হয়। পরে গতকাল সন্ধ্যায় গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

গোপালগঞ্জে ধর্ষণ মামলায় সহকারী অধ্যাপক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩