ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / 120

নরসিংদীতে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

নিহত নুরতাজ বেগম পৌর শহরের দক্ষিণ কান্দাপাড়া এলাকার বাসিন্দা মৃত পিয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল নুরতাজ বেগমকে ১০ কেজি গাজাসহ নরসিংদীর ভেলানগর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়। পরে রাত ৩টার দিকে তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সকাল পৌনে ৮টার দিকে তার বুকব্যথা অনুভব করেন। এর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। এদিকে গোয়েন্দা পুলিশ হেফাজতে নুরতাজ বেগমের মৃত্যু হলেও দুপুর ১২টা পযর্ন্ত তার স্বজনদের হাসাপাতালে দেখা যায়নি।

নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মো. পলাশ মোল্লা বলেন, এবডমিন পেইন নিয়ে রাতে রোগীটি ভর্তি হয়। চিকিৎসা দেওয়ার পর তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে তার বুক ব্যথা শুরু হয়। আমরা চিকিৎসা দিই। এরই মধ্যে হার্টঅ্যাটাক হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে।

ডিবি পুলিশের এসআই নাইমুল মোস্তাক বলেন, নিহত নুরতাজ একজন মাদক ব্যবসায়ী। তাকে ১০ কেজি গাজাসহ গ্রেফতার করা হয়। রাতে অসুস্থ হলে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হার্টঅ্যাটাক হয়ে তার মৃত্যু হয়। তার বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে।

ট্যাগস :

গোয়েন্দা পুলিশ হেফাজতে নারীর মৃত্যু

আপডেট সময় : ০৩:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩