ঘুর্ণিঝড় ‘মিধিলি’: পাথরঘাটায় ২০ ট্রলারসহ ২০০ জেলে নিখোঁজ
- আপডেট সময় : ০৪:০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩
- / 166
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিথিলি’র প্রভাবে বরগুনার পাথরঘাটা এলাকার এমভি নিশাত নামে একটি মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ছাড়া সমুদ্রে মাছ ধরতে যাওয়া আরও ২০টি ট্রলারসহ আনুমানিক ২০০ জন জেলে নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৭ নভেম্বর) বেলা ১টার দিকে বরগুনা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পরে এমভি নিশাত নামের ডুবে যাওয়া ট্রলারটিতে থাকা ১৮ জেলে জীবিত উদ্ধার হয়েছে এবং নিখোঁজ ২০ ট্রলারে আনুমানিক ২০০ জন জেলে রয়েছেন।
এ বিষয়ে ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডুবে যাওয়া ট্রলারের ১৮ জেলেই জীবিত উদ্ধার হয়েছে। এবং তারা অন্য একটি ট্রলারে উঠে নিরাপদে তীরে ফিরে আসে। অপরদিকে সুন্দর বনের টাওয়ারের আওতায় কারও সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি ওই প্রান্তে নিখোঁজ ট্রলারগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলিয়ে এখন পর্যন্ত কোন যোগাযোগ করতে পারিনি তারা এখনও নিখোঁজ রয়েছে। অন্যান্য স্থানের কিছু ট্রলার তীরে আসতে শুরু করেছে।
উল্লেখ, ঘুর্ণিঝড় ‘মিথিলি’র প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত পুনঃ ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ‘মিথিলি’ এর প্রভাবে সাগর ও পায়রা, বলেশ্বরসহ বরগুনায় বয়ে যাওয়া নদী গুলো উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।





















