ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে ‘আয়নাবাজি’, ধরা পড়েছে আঙুলের ছাপে

গাজী ফিরোজ চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • / 177

‘আয়নাবাজি’র কথা মনে আছে? এই চলচ্চিত্রের মূল চরিত্র শরাফত করিম আয়না (চঞ্চল চৌধুরী) জাহাজে বাবুর্চির কাজ করেন। মাঝেমধ্যে দুই-তিন মাসের জন্য হাওয়া হয়ে যান তিনি। কোথায় যান? আসলে এ সময় তিনি সাজাপ্রাপ্ত অপরাধীদের হয়ে টাকার বিনিময়ে জেল খাটেন। এমন ঘটনা শুধু সিনেমায়ই নয়, বাস্তবে ঘটেছে চট্টগ্রামেও।

চট্টগ্রাম নগরের চান্দগাঁও এলাকায় ফুটপাতের চা–বিক্রেতা মজিবুর রহমান। তিনি কোনো মামলার আসামি নন। কিন্তু চেক প্রত্যাখ্যানের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামির পরিবর্তে আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যান। বিনিময়ে পান তিন হাজার টাকা। অবশ্য বেশি দিন কারাবাস করতে পারেননি মজিবুর। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের নেওয়া আঙুলের ছাপে ধরা পড়ে যান। ঘটনাটি গত ১৩ মার্চের।
সাজাপ্রাপ্ত প্রকৃত আসামির নাম নাছির আহমদ। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালীতে। আর টাকার বিনিময়ে নাছির সেজে আত্মসমর্পণ করে কারাবন্দী হন সাভারের মজিবুর।

ট্যাগস :

চট্টগ্রামে ‘আয়নাবাজি’, ধরা পড়েছে আঙুলের ছাপে

আপডেট সময় : ০৬:৪০:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩