ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন

কামাল উদ্দিন চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • / 179

চট্টগ্রাম নগরীতে ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিদর্শক (তদন্ত) সুজন দে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে ভবন হেলে পড়ার কারণ জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যায় বায়েজিদ রৌফাবাদে ছয়তলা একটি ভবন হেলে পড়ার খবর পেয়ে দ্রুত সেখানে তাদের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে ভবনে আটকেপড়া বাসিন্দাদের উদ্ধার করা শুরু করেছে। পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। ভবনের বাসিন্দাকে সরিয়ে নিতে কাজ করছেন তারা।

সুজন দে গণমাধ্যমকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনে আটকে পড়াদের সরিয়ে নিতে কাজ করছে। ভবনটি কী কারণে হেলে পড়েছে তা লোকজনকে সরিয়ে নেওয়ার পর দেখা হবে। আগে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ট্যাগস :

চট্টগ্রামে হেলে পড়েছে ৬ তলা ভবন

আপডেট সময় : ০৮:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩