ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জামিন প্রাপ্ত নেতাকর্মীরা পেলেন শাহ মোহাম্মদ আবু জাফরের সংবর্ধনা

শেখ সালমান আহমেদ, ফরিদপুর
  • আপডেট সময় : ০৩:৩২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩
  • / 1478

ফরিদপুরের মধুখালীতে গত ৩১ শে জুলাই মধুখালী থানা পুলিশ কর্তৃক, মধুখালী উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ২৪ জন নেতাকর্মী ও ৬০/৭০ জন অজ্ঞাত নাম দেখিয়ে বিস্ফোরক মামলা দায়ের করা হয়।

মামলাটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও গায়েবী দাবি করে গতকাল ৯ আগস্ট বুধবার ঢাকা হাইকোর্টে আগাম জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত ২৩ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের জামিন মঞ্জুর করেন। ১০ আগস্ট বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময়, মধুখালী রেলগেটস্থ আবুল মার্কেটে দলের অস্থায়ী কার্যালয়ে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক আয়োজিত

জামিন প্রাপ্ত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দেন ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য, আন্তর্জাতিক শ্রমিক নেতা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহ মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্যে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, সরকার ভীতু হয়ে নেতাকর্মীর নামে মিথ্যা হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করে যাচ্ছে ,মামলা দিয়ে নেতাকর্মীদের দমিয়ে রাখা যাবে না, মামলা খেয়ে নেতাকর্মীরা আরো বেশি সাহসী হয়েছে । শাহ জাফর আরো বলেন, জাতীয় ও আন্তর্জাতিক চাপে সরকার এখন দুর্বল হয়ে পরেছে, তাদের পায়ের নিচে মাটি নেই, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়, এ অনুষ্ঠান থেকে।

এছাড়াও শাহ মোহাম্মদ আবু জাফর এই মামলায় আটককৃত ছাত্রনেতা আকরাম হোসেন ও জনির বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের পরিবারকে আশ্বস্ত করেন মামলার যত খরচ আছে সকল খরচ দলীয়ভাবে বহন করা হবে, এছাড়াও জামিনে মুক্ত করানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া হবে।

ট্যাগস :

জামিন প্রাপ্ত নেতাকর্মীরা পেলেন শাহ মোহাম্মদ আবু জাফরের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৩২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০২৩