ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

জেলেদের জালে ধরা পড়ল ৭৮ কেজির বাঘাইড় মাছ

জেলা প্রতিনিধি , জামালপুর
  • আপডেট সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩
  • / 157

জামালপুরের ইসলামপুরে যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৭৮ কেজি ৭০০ গ্রাম ওজনের বাঘাইড় মাছ। মাছটি লম্বায় ৬ ফুট।

সোমবার (৩০ অক্টোবর) ইসলামপুর উপজেলার কুলকান্দি এলাকায় যমুনা নদীতে জেলের ফাঁসি জালে ধরা পড়ে ওই বাঘাইড়ই মাছটি।

পরে তারা স্থানীয় ভাবে মাছটিকে ৮২ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।

কুলকান্দি গ্রামের জেলে আমির আলী, শেরআলী ও দুদুমিয়া যমুনা নদীতে মাছ ধরতে গেলে তাদের পাতানো ফাঁসি জালে ধরা পড়ে ওই বাঘাইড় মাছটি। জালে এত বড় কিছু দেখে প্রথমে ভয়পান জেলেরা। এরপর নদী থেকে জাল টেনে নৌকায় তুলে বুঝতে পারেন জালে আটকা পড়া প্রাণীটি বাঘাইড় মাছ। পরে কুলকান্দি বাজারে তুলে ওজন দিয়ে দেখা যায় মাছটির ওজন ৭৮ কেজি ৭০০ গ্রাম।

বিশাল আকৃতির মাছটিকে দেখতে আশেপাশে লোকজন এসে ভিড় জমায়। বাজারে তুলে জেলেরা মাছটির দাম হাঁকেন এক লাখ টাকা। দর কষাকষির এক পর্যায়ে জেলেরা ৮২ হাজার ৫০০ টাকায় বাঘাইড়টিকে বিক্রি করেন স্থানীয়দের কাছে। এরপর স্থানীয় লোকজন মাছটিকে কেটে ভাগভাটোয়ারা করে নেন।

জেলেরা জানান, মাছটি জালে আটকে যাওয়ার পরে আমরা ভয় পেয়েছিলাম। অনেক কষ্টে মাছটিকে ডাঙায় তোলা হয়। তাদের জীবনে এই প্রথম এতো বড় মাছ ধরলেন বলে জানান তারা।

ট্যাগস :

জেলেদের জালে ধরা পড়ল ৭৮ কেজির বাঘাইড় মাছ

আপডেট সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩