ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে এমপি’র সংবাদ বর্জন

আল-আমিন শেরপুর
  • আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / 152

শেরপুর-৩(ঝিনাইগাতী -শ্রীবরদী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁনের অনুষ্ঠান বর্জন করলেন ঝিনাইগাতীতে কর্মরত সংবাদিকরা। ১৬ অক্টোবর সোমবার সকালে উপজেলা কৃষি অফিসের সামনে ভিজিডি কার্ডধারীদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে কৃষকলীগ, ঝিনাইগাতী উপজেলা শাখা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন।

ওই অনুষ্ঠানে ঝিনাইগাতীতে কর্মরত সাংবাদিকদের আমন্ত্রণ না করায় সকল সাংবাদিকরা ওই এমপি’র সংবাদ বর্জন করার সিদ্ধান্ত গ্রহন করেন।

স্থানীয় সাংবাদিকরা জানান, গত ১৫বছর ধরে সাংবাদিকদের মূল্যায়ন না করায় কর্মরত সাংবাদিকরা এমপির অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন। সাংবাদিকরা আরো জানান, সংসদ সদস্য এ কে.এম ফজলুল হক চাঁন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের ও স্থানীয় সাংবাদিকদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈয়ের করে সকল কর্মকান্ড চালিয়ে আসছে। এছাড়া গত ১৫ বছরে সাংবাদিকদের কোন মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এ ঘটনাকে কেন্দ্র স্থানীয় সাংবাদিকরা সংসদ সদস্য এ.কে.এম ফজলুল হক চাঁনের সংবাদ বর্জনের ঘোষণা করেন।

ট্যাগস :

ঝিনাইগাতীতে এমপি’র সংবাদ বর্জন

আপডেট সময় : ০১:১৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩