ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতা অর্ধশত বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট আহত ১০

ঝিনাইদহ জেলা সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
  • / 156

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় অর্ধশত বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় ব্যপক লুটপাট করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নারীসহ অন্তত ১০ জন। সোমবার সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারইখালী, হীরাডাঙ্গা ও সুরাপাড়া গ্রামে এসব হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর সদরের ওই তিন গ্রামে উত্তেজনা দেখা দেয়।

এরই জের ধরে সোমবার সকালে নাসের শাহরিয়ার জাহেদী মহুলের সমর্থক পোড়াহাটি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরনের অনুসারীরা পরাজিত নৌকা প্রতিকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির সমর্থক জেলা যুবলীগের সদস্য ইব্রাহিম খলিল রাজার বাড়ীসহ তার অনুসারীদের বাড়ীতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন বলেন, ৩ গ্রামে কিছু বাড়িঘর ভাংচুর করা হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হয়নি বলে যোগ করেন।

ট্যাগস :

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতা অর্ধশত বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট আহত ১০

আপডেট সময় : ০৪:৫১:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪