ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

টাকা চুরি করে পালানো ৫ম শ্রেণির তিন ছাত্রছাত্রী কক্সবাজারে

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
  • / 137

চার দিন ধরে নিখোঁজ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থীকে কক্সবাজার জেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। তারা বাড়ি থেকে টাকা চুরি করে কক্সবাজারে যায় বলে জানা গেছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন।

এর আগে গত ১৬ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন থেকে তারা নিখোঁজ হয়। তারা ওই ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র ও দুই ছাত্রী। পরিবারের কাউকে কিছু না জানিয়ে তারা নিখোঁজ হয়। এর প্রেক্ষিতে নিখোঁজ ছাত্রছাত্রীদের পরিবারের লোকজন ভূরুঙ্গামারী থানায় তিনটি পৃথক পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, নিখোঁজ স্কুল ছাত্রছাত্রীদের হারানোর বিষয়ে জিডির পরিপ্রেক্ষিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অনুসন্ধান কার্যক্রম শুরু করে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে ব্যর্থ হয় পুলিশ। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কক্সবাজার সদরের ডলফিন মোর এলাকা থেকে তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে ওই তিন শিক্ষার্থী জানায়, তাদের একজনের দীর্ঘদিনের শখ কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার। পরে সে তার দুই সহপাঠীর শরণাপন্ন হয়। তারা তিন সহপাঠী মিলে প্লান করে পরিবারের কাউকে না জানিয়ে প্রায় ২৮ হাজার টাকা চুরি করে কক্সবাজারে যায়।

ওসি রুহুল আমিন বলেন, তাদের উদ্ধার করে থানায় নিয়ে এসে উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপস্থিতে নারী ও শিশু অফিসারের সহায়তায় তাদের নিজ নিজ অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে।

ট্যাগস :

টাকা চুরি করে পালানো ৫ম শ্রেণির তিন ছাত্রছাত্রী কক্সবাজারে

আপডেট সময় : ০৮:১০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩