টাঙ্গাইলে বগি লাইনচ্যুত : উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
- আপডেট সময় : ১০:৫৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩
- / 131
ঢাকা-উত্তরবঙ্গ রেল লাইনে টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশনের কাছে বেতর নামক স্থানে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। ফলে উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছন্ন হয়ে পড়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের ইনচার্জ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
রেজাউল করিম জানান, রংপুর এক্সপ্রেস ট্রেনটি মঙ্গলবার ভোরে বঙ্গবন্ধু পূর্ব রেলস্টেশনে বিরতি নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পথিমধ্যে টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনের পর বেতর নামক স্থানে পৌঁছলে ট্রেনটির ইঞ্জিলের পাশের লাগেজবাহী বগিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ফলে ঢাকা ও উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত উদ্ধারকারী টিম ঘটনাস্থলে পৌঁছবেন।






















