ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকচাপায় দুধ বিক্রেতার মৃত্যু

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • / 116

সালথায় ট্রাকচাপায় দুধ বিক্রেতা মো. নজরুল মাতুব্বর (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর-সালথা সড়কের দরগাগট্টি মোড়ে এ ঘটনা ঘটে।

নজরুল উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের মোজাহার মাতুব্বরের ছেলে। তিনি চার মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন।

নিহতের পরিবার জানায়, নজরুলের একটি গরুর খামার রয়েছে। তিনি প্রতিদিন সালথা বাজারে গিয়ে দুধ বিক্রি করেন। শুক্রবার সকালে সালথা বাজারে দুধ বিক্রি করে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে নারানপুর মোড়ে পৌঁছলে ফরিদপুর থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটি চাপা দেয়।

এতে নজরুল গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এদিকে ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দেন স্থানীয়রা। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন।

সালথা থানার ওসি মো. শেখ সাদিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ট্যাগস :

ট্রাকচাপায় দুধ বিক্রেতার মৃত্যু

আপডেট সময় : ১২:০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩