ঢাকা ১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-খুলনা মহাসড়কে মানিকের নেতৃত্বে মিছিল ও অবরোধ

শেখ সালমান আহমেদ,ফরিদপুর
  • আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩
  • / 231

ফরিদপুরের মধুখালীতে ঢাকা- খুলনা মহাসড়কে হরতাল সমর্থনে মিছিল ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে মধুখালী উপজেলা বিএনপি। আজ ১৯ নভেম্বর রবিবার সকাল ৭ টার সময় মধুখালী পৌরসভা এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে থেকে, মধুখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি  আব্দুল আলীম মানিক এর নেতৃত্বে হরতাল সমর্থনে একটি মিছিল বের করা হয়।

মধুখালি মরিচ বাজারের সামনে ঢাকা খুলনা মহাসড়কে গাড়ির টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় ২০ মিনিট অবস্থান করে নেতা কর্মীরা। মধুখালি থানার পুলিশ আসলে বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যায়। এই আন্দোলনে আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক সাবেক ভিপি ইকবাল হোসেন ইকবাল। মধুখালী পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম।  উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন। উপজেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক রাসেল মিয়া,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদোয়ান আবেদীন,সরকারী আইন উদ্দিন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রেজওয়ান হাসান রোমান সহ যুবদল নেতা জুয়েল, লাভলু, জাকির, তাজ, সোহান, আনসার সহ অনেকে।

উল্লেখ্য বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে  ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অবৈধ তফসিল প্রত্যাখান করে, কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ৪৮ ঘন্টা হরতাল পালন করা হচ্ছে সারাদেশে।

ট্যাগস :

ঢাকা-খুলনা মহাসড়কে মানিকের নেতৃত্বে মিছিল ও অবরোধ

আপডেট সময় : ০১:০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩