ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রীর উদ্যোগে- সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / 373

তানবির হোসেন রাংগুনিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট-মালিরহাট-চেহেরী বাজার (বার আউলিয়া সড়ক) সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে সড়কের শান্তিরহাট অংশে আরসিসি দ্বারা উন্নয়ন করা হয়েছে। এদিন কাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, এআরই ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম, আবু তাহের প্রমুখ।

দীর্ঘদিন ধরে ব্যস্ততম এই সড়কটির বেহাল অবস্থায় চরম জনভোগান্তি পোহাচ্ছিল স্থানীয় হাজার হাজার মানুষ। প্রতিদিন বেহাল সড়ক দিয়ে শত শত গাড়ি চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটতো। তবে স্থানীয়দের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে রাঙ্গুনিয়ার সাংসদ তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সহায়তায় অবশেষে সড়কটি সংস্কার হতে চলেছে। এতে স্বস্তী প্রকাশ করেছেন স্থানীয়রা। আগামী জুন মাসের মধ্যে এটি চলাচলের জন্য খুলে দেয়া হবে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের সার্বিক সহায়তায় সড়কটি এলজিইডি’র রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (আরআইসিপি) প্রকল্পের আওতায় ৮ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে উন্নয়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় সড়কটি ৪ কিলোমিটার ৫০ মিটার দীর্ঘ ও ১৮ ফুট প্রসস্ত করে কার্পেটিং করা হচ্ছে। এছাড়া শান্তিরহাট বাজার থেকে ১০০ মিটার সড়ক আরসিসি, সড়কের বিভিন্ন স্থানে ৬১০ মিটার এল ড্রেন এবং ২৭৫ মিটার ইউ ড্রেন এবং সড়কের বিভিন্ন স্থানে ছোট বড় ১০টি কালভার্ট করা হচ্ছে। সড়কটি দ্রুতগতিতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :

তথ্যমন্ত্রীর উদ্যোগে- সড়কের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলেছে

আপডেট সময় : ০৭:২১:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩