তালগাছে মোটরসাইকেলের ধাক্কা, ২ যুবক নিহত
- আপডেট সময় : ১১:৫৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
- / 113
শেরপুরের শ্রীবরদীতে তালগাছে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত ও এক শিশু আহত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীবরদী উপজেলার ষাটকাঁকড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— শ্রীবরদী উপজেলার রানীশিমুল সিংগারভিটার এলাকার আতাউর রহমানের ছেলে লাভলু (২১) এবং ঝিনাইগাতী উপজেলার তারাগাঁও বটতলার এলাকার নুরুজ্জামানের ছেলে মেহেদী (২৩)। আহত শিশুটি হচ্ছে আবু হানিফ (১০)। স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিক জানান, শনিবার সন্ধ্যার দিকে লাভলু ও মেহেদীসহ তিনজন একই মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়। মোটরসাইকেলটি ষাটকাঁকড়া একটি মোড়ে ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি তালগাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় লাভলু ও মেহেদী। তাদের মোটরসাইকেল ও লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

















