তেলবাজ চাটুকার শ্যামল বণিক অঞ্জন
দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:৪৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
- / 310
তেলবাজ চাটুকারে ভরে গেছে দেশটা
যেথা যাই,দেখি তাই এ এসবের রেশটা!
যার হাতে যতো তেল তাঁরই জয়জয়কার,
তেল আর মধুতে মিলেমিশে একাকার!
ঝোপ বুঝে কোপ দেয় রসবোধ জাগিয়ে,
অনৈতিক সুবিধা নেয় ওরা বাগিয়ে!
করতে পকেট ভারী খুঁজে ফেরে কায়দা,
যথা স্থাণে মেজে তেল লুটে নেয় ফায়দা।
এ সমাজ সংসার রাজনীতি দুষণে
ভুমিকাটা রাখছে তেলবাজি তোষণে।























