ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

থানা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

বিশেষ প্রতিবেদক ঢাকা
  • আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / 156

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানার ৬ তলার পুলিশ ব‌্যারাক থেকে এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত ৯টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম।

নিহত পুলিশ সদস্যের নাম মিল্টন কুন্ডু। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বুধপাশা গ্রামের বাসিন্দা। তিনি টঙ্গী পশ্চিম থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, মিল্টন কুন্ডু গত ৩ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটনের পুবাইল থানা থেকে বদলি হয়ে টঙ্গী পশ্চিম থানায় যোগদান করেন। যোগদানের পর থেকেই অন্যমনস্ক থাকতেন তিনি। সবসময় নিজেকে সবার থেকে আড়াল করে রাখতেন। নিয়মিত কাজকর্ম করতেন না এই পুলিশ সদস্য।

ওসি শাহ আলম বলেন, একজন পুলিশ সদস্য মারা গেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এদিকে, পুবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, মিল্টন কুন্ডু যখন পুবাইল থানা কর্মরত ছিলেন তখন তিনি প্রায়ই অন্যমনস্ক হয়ে থাকত। সবার থেকে নিজেকে আড়াল করে রাখত। তা‌কে কোনো কাজ দি‌লে বল‌তেন মানসিক সমস্যায় ভুগছেন।

ট্যাগস :

থানা থেকে পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আপডেট সময় : ০১:০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩