দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় বিএনপি নেতা বহিষ্কার
শেরপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০১:০১:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / 119
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে শেরপুর জেলা বিএনপির কোষাধ্যক্ষ এমদাদুল হক মাস্টারকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ বহিষ্কারাদেশের বিষয়ে শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী জানান, বহিষ্কৃত এমদাদুল হকের বিরুদ্ধে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর পক্ষে নির্বাচনি প্রচারণা ও সহায়তা করার অভিযোগ রয়েছে।






















