নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু
- আপডেট সময় : ০৭:০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- / 270
নওগাঁর পত্নীতলায় বাসের সাথে মোটরসাইকেল সংঘর্ষে রাব্বি হোসেন (১৯) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নওগাঁ-জয়পুরহাট আঞ্চলিক সড়কের ১৪ বিজিবি ক্যাম্পের সন্নিকটে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকাবাসী, হাসপাতাল ও থানা সুত্রে জানা যায়, নিহতের গ্রামের বাড়ি উপজেলার পাটিচরা ইউনিয়নের গাহন কবিরাজপাড়া ও তার বাবার নাম খাইরুল ইসলাম। রাব্বি উপজেলা সদর নজিপুর হতে নিজ বাড়ি ফিরার পথিমধ্যে দিনাজপুর-নজিপুরগামী একটি বিআরটিসি বাসের সাথে উল্লেখিত স্থানে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেলসহ ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় রাব্বিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
পতœীতলা থানা ওসি পলাশ চন্দ্র দেব উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, নিহতের পরিবারের পক্ষ হতে এখনো কোন থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



























