ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নগরকান্দায় ২৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

সুমি আক্তার,ফরিদপুর
  • আপডেট সময় : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
  • / 192

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিন কান্দি এলাকা থেকে নাঈম ইসলাম  নামের এক ব্যক্তিকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছে। এ সময় একটি নছিমন, একটি ব্রিফকেচ, ১৫ টি ঝুড়ি জব্দ করেছে নগরকান্দা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর)  সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর দিকনির্দেশনায় এসআই সেলিম ও এ এস আই মনিরুজ্জামান সহ পুলিশের একটি দল উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিনকান্দি এলাকা থেকে তাকে আটক করে।

জানা যায়,চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা  মামুন ইসলামের ছেলে নাঈম। মঙ্গলবার  সকালের দিকে তিনটি বস্তার মধ্যে ২৪৫ বোতল ফেনসিডিল নিয়ে নগরকান্দা উপজেলার দক্ষিন কান্দি নামক জায়গায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। আটকের পর উপস্থিত জনতার সামনে ফেনসিডিলের বোতল গণনা করা হয়।

নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ নাইমকে আটক করেছে। তবে এ ঘটনার সাথে কারা কারা জড়িত আছেন সেটা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :

নগরকান্দায় ২৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

আপডেট সময় : ০২:৩৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩