নতুন বছর – ফারজানা ইয়াসমিন

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / 511
নতুন বছর হবে শুরু,
মন উড়ু উড়ু।
নতুন বই খাতা নিয়ে,
স্কুল হবে শুরু।
নতুন কাপড় জুতা পরে,
ছুটবে সবাই স্কুলে।
নতুন পাতার ঘ্রান নিতে,
বইয়ে নাক গুঁজে।
হাসি মাখা সব মুখগুলো,
খুঁজে পাক স্বপ্নগুলো।



























