ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যাচেষ্টার পরিকল্পনা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র

নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় ভারতকে সতর্কতা : এফটি

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / 139

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (বামে) ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রে এক শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যাচেষ্টার পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনায় নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করে দিয়েছে। বুধবার এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দ্য ফাইন্যান্সিয়াল টাইমস (এফটি) এ খবর জানিয়েছে।

প্রতিবেদনটি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এছাড়া প্রতিবেদনের বিষয়ে মন্তব্যের অনুরোধ করলেও নয়া দিল্লিতে মার্কিন দূতাবাসও কোনো সাড়া দেয়নি। এফটি জানায়, ভারতের কাছে প্রতিবাদ জানানোর কারণে হত্যা পরিকল্পনাকারীরা তাদের পরিকল্পনা বাতিল করেছে না যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অভ ইনভেস্টিগেশন (এফবিআই) হত্যার পরিকল্পনা পণ্ড করেছে তা তাদের সূত্র জানায়নি।

ট্যাগস :

শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যাচেষ্টার পরিকল্পনা ঠেকিয়েছে যুক্তরাষ্ট্র

নয়া দিল্লি জড়িত থাকতে পারে এমন আশঙ্কায় ভারতকে সতর্কতা : এফটি

আপডেট সময় : ০৬:০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩