ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / 264

নাটোরের লালপুরে আবাসিক মেডিকেল নারী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্তকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের সামনে অবস্থিত মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক।

সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় লালপুর থানার পুলিশ নাটোর সদর এলাকা থেকে তাকে আটক করেন বলে জানা গেছে।

ওই হাসপাতালের পরিচালক ও তার স্ত্রীসহ ৩ জনের বিরুদ্ধে ৮ অক্টোবর রোববার সন্ধ্যার পর লালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী চিকিৎসক।

জানা যায়, ওই নারী চিকিৎসক মানবকল্যাণ মডেল হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। ওই হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত কিছু অসামাজিক কাজের সঙ্গে লিপ্ত বলে জানতে পারেন নারী চিকিৎসক। পরে তিনি ওই হাসপাতাল থেকে চাকরি থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। এতে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত ওই নারী চিকিৎসককে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়।

লালপুর থানার ওসি উজ্জ্বল হোসেন দৈনিক জাগ্রত বাংলাদেশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নারী চিকিৎসককে ধর্ষণচেষ্টার অভিযোগে পরিচালক আটক

আপডেট সময় : ১১:৫১:৫০ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩