ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল সাত বছর বয়সী মরিয়মের মরদেহ

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১০:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩
  • / 250

মেরিনা আক্তার মেরি জয়পুরহাট প্রতিনিধি:

নিখোঁজের একদিন পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় মরিয়া নামে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মরিয়া উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়াচাপড় গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য আবেদ আলী বলেন, বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরে মরিয়া। বাড়িতে এসে মা দেখতে না পেয়ে মাকেখুঁজতে বের হয় মরিয়া। সম্ভবত সে সময়ে শিশুটি তার প্রতিবেশীর বাড়ির পাশে একটি পুকুরে পড়ে ডুবে যায়। এদিকে দুপুর থেকে মরিয়াকে বাড়িতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে শোকে ভেঙে পড়েন শিশুটির পরিবার। শুক্রবার সকালে ওই পুকুরে শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

পাঁচবিবি থানার এস.আই মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন

ট্যাগস :

নিখোঁজের একদিন পর পুকুরে মিলল সাত বছর বয়সী মরিয়মের মরদেহ

আপডেট সময় : ১০:৩০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১০ মার্চ ২০২৩