ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে যুবলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি সংঘর্ষ আহত- ৬

মায়া ফার্মি নোয়াখালী
  • আপডেট সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / 137

নোয়াখালী সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের বিবদমান দুগ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ সংঘর্ষে আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট কলেজ গেট এলাকায় এ সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু (৩৮), মো. মাসুম (২৩) ও মো. রিপনকে (৩৮) প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে উন্মত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, এলাকায় দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদের অনুসারী ইউনিয়ন যুবলীগ নেতা মো. রিপনের সাথে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী আশরাফুল করিম বাবুর বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে বাঁধেরহাট কলেজ গেট এলাকায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে ওই সময় আমি এলাকায় ছিলাম না।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যানের অনুসারী রিপন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী আশরাফুল করিম বাবুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষ গোলাগুলি করেছে এবং তিনজন গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছি । লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের বাবু ও রিপন গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

নোয়াখালীতে যুবলীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি সংঘর্ষ আহত- ৬

আপডেট সময় : ১১:৫৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩