ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পত্নীতলায় ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে প্রতারক আটক

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / 468

ইখতিয়ার উদ্দীন আজাদ পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে প্রাইমারি স্কুলে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রে মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের এক মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (২৮ জানুয়ারি) উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় প্রতারক মঞ্জুরুল আলম (৩৯) কে। প্রতারক উপজেলার নজিপুর পৌর শহরের মাদ্রাসা পাড়া এলাকার মৃত আলীম উদ্দীনের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৫ সাল থেকে গ্রেফতার মঞ্জুরুল আলম এবং রেজাউল করিম একটি প্রতারক সিন্ডিকেট হিসাবে কাজ করছেন। যেখানে মঞ্জুরুল আলম মূলহোতা। আর রেজাউল করিম তার সহকারী হিসেবে কাজ করতেন এবং ভুয়া কাগজপত্র তৈরির দায়িত্বে ছিলেন।
২০২০ সালে প্রাথমিক বিদ্যালয়ের চাকরি দেওয়ার জন্য লিপি পারভীন নামে একজনের কাছ থেকে ১০ লাখ টাকা নেয় মঞ্জুরুল। পরে রেজাউল করিমের মাধ্যমে তাকে মিথ্যা নিয়োগপত্র দেয়। পরবর্তীতে লিপি পারভীন ঢাকায় ওই চাকরিতে যোগ দিতে গেলে সে ভুয়া নিযোগপত্রের কথা জানতে পেরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন।
কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান সঙ্গীয় ফোর্স গত শনিবার দুপুরে উপজেলার নজিপুর বাজার এলাকা থেকে অনেক ভুয়া নথিপত্রসহ তাকে গ্রেফতার করে। মঞ্জুরুলের স্ত্রী প্রাইমারি স্কুলের শিক্ষক। সে সুযোগ কাজে লাগিয়ে চাকরির প্রলোভন ও মিথ্যা আশ্বাস দিয়ে প্রাইমারি স্কুলের চাকরির ভুয়া নিযোগপত্র দিয়ে সে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
তার বিরুদ্ধে পত্নীতলায়
থানায় একটি মামলা দায়ের করে আটককৃতকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :

পত্নীতলায় ভুয়া নিয়োগপত্র দেওয়ার অভিযোগে প্রতারক আটক

আপডেট সময় : ১২:০৭:১১ অপরাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩