ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুঁটির লড়াই

জাহাঙ্গীর চৌধুরী
  • আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
  • / 218

ছবি: এনি জামান

দু-পুটিতে লড়াই লেগে

দৌড়ে ঘাটে ঘাটে।

শোলেরা সব ঘাপটি মেরে

পিছে পিছে হাঁটে।

 

বোয়াল মাছে দেখে বলে

দাঁড়াও ওরে বাছা।

গালটা আমার মস্ত বড়ো

দেখতে একটা খাঁচা।

 

লড়াই তোদের বন্ধ করবো

গিলে খেয়ে আমি।

এ তল্লাটে কে-বা আছে

আমার চেয়ে দামী।

 

যেমন কথা তেমন কর্ম

পুঁটি খেলো গিলে।

বোয়ালমাছকে তুলে নিলো

খামচি দিয়ে চিলে।।

ট্যাগস :

পুঁটির লড়াই

আপডেট সময় : ০৪:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩

দু-পুটিতে লড়াই লেগে

দৌড়ে ঘাটে ঘাটে।

শোলেরা সব ঘাপটি মেরে

পিছে পিছে হাঁটে।

 

বোয়াল মাছে দেখে বলে

দাঁড়াও ওরে বাছা।

গালটা আমার মস্ত বড়ো

দেখতে একটা খাঁচা।

 

লড়াই তোদের বন্ধ করবো

গিলে খেয়ে আমি।

এ তল্লাটে কে-বা আছে

আমার চেয়ে দামী।

 

যেমন কথা তেমন কর্ম

পুঁটি খেলো গিলে।

বোয়ালমাছকে তুলে নিলো

খামচি দিয়ে চিলে।।