ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • / 145

বগুড়ায় জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির সাবেক পরিদর্শক ও বর্তমানে ফরিদপুর সদরের নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সম্প্রতি এ মামলা করেন।

এজাহার সূত্র ও দুদক কর্মকর্তারা জানান, অভিযুক্ত ইদ্রিস আলী বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার সেকেন্দার আলীর ছেলে। তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ উঠে। কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে গত ২০২২ সালের ২৩ অক্টোবর তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ পরিদর্শক ইদ্রিস আলী সম্পদ বিবরণী দুদক বগুড়া কার্যালয়ে জমা দেন। তদন্ত করে তার বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ২৯ লাখ ৬৮ হাজার ৩২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলার অনুমোদন পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে দুদক বগুড়া কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সম্প্রতি নিজ কার্যালয়ে ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করেন।

দুদকের পিপি আবুল কালাম আজাদ এ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট সময় : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩