প্রেসক্লাব বিজয়নগরে নতুন কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
- আপডেট সময় : ০৭:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
- / 298
প্রেসক্লাব বিজয়নগরে নতুন কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃরুবেল মিয়া ,বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা মুকাই আলী বলেছেন, সাংবাদিক সমাজের আয়না, আপনাদের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। তাই আপনারা আপনাদের কলমে মাধ্যমে সত্যনিষ্ঠা সংবাদ পরিবেশন করবেন। আপনাদের সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিজয়নগরকে বিশ্ব চিনবে এবং জানবে। বিজয়নগরে প্রেসক্লাবের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজ সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২টায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রেসক্লাব বিজয়নগরের নতুন কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়। লাল ফিতা কেটে নতুন কার্যালয় উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। পরে অফিস কক্ষে এক আলোচনা সভা প্রেসক্লাবের সভাপতি মৃণাল চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াদুল হক বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি ছিলেন বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহম্মেদ, ইছাপুরা ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি শামসুল ইসলাম লিটন, সহ সভাপতি সাদেকুল ইসলাম ভূঞা, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম চৌধুরী (টিপু)। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিজয়নগর থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদকে বিদায় সংবর্ধনা ও বিদায় শুভেচ্ছা জানানো হয়।




















