ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ান প্রণালিতে চীনা বেলুন!

দৈনিক জাগ্রত বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
  • / 148

চীনা বেলুন তাইওয়ান প্রণালির মধ্যরেখা পার হয়ে এসেছে।  বৃহস্পতিবার বেলুনটি সীমানা অতিক্রম করেছে। শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

উদ্বেগের বিষয় হলো— তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় এক মাস আগে এমন ঘটনা ঘটল। খবর রয়টার্সের।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং পার্লামেন্টে সাংবাদিকদের বলেন, প্রাথমিক ধারণা— চীন থেকে ভেসে আসা বেলুনটি শব্দযুক্ত ছিল।

তিনি বলেন, তাইওয়ানে আগামী ১৩ জানুয়ারি প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলুনটি উত্তর তাইওয়ানের শহর কিলুং থেকে ১৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে দেখা গেছে। সরে যাওয়ার আগে বেলুনটি প্রায় এক ঘণ্টা পূর্ব দিকে এসেছিল।

তবে এ বছরের শুরুর দিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, চীনের উপকূলের কাছাকাছি তাইওয়ানি-অধিষ্ঠিত দ্বীপে একটি বেলুন নেমেছিল। সেটিকে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু কোনো অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং সরঞ্জাম ছিল না।

তাইওয়ান মাঝে মাঝেই বেইজিংকে অভিযোগ করে বলে, চীন সরকারের অনুকূলে নির্বাচন করার জন্য সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করে দেশটি। শুধু তাই না, গত চার বছর ধরে তাইওয়ানের ওপর সামরিক চাপ প্রয়োগ করে আসছে চীন। তা ছাড়া গত দেড় বছরে দুবার বড় যুদ্ধ করেছে চীনা বাহিনী।

ট্যাগস :

প্রেসিডেন্ট নির্বাচনের আগে তাইওয়ান প্রণালিতে চীনা বেলুন!

আপডেট সময় : ০৪:৩২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩