ফরিদপুরের সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান হামলায় আহত হাসপাতালে ভর্তি
- আপডেট সময় : ০৮:২৭:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
- / 166
ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টারের ওপর হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (০৬ জানুয়ারি) ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে।
কথিত আছে, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার স্বতন্ত্র প্রার্থী এ.কে. আজাদের প্রধান নির্বাচনী এজেন্ট হিসেবে কাজ করছিলেন।
শনিবার, দিন শেষে তিনি তার নিজ ইউনিয়ন চর মাধবদিয়ায় গেলে তার ওপর চরমাধবদিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদকের নেতৃত্বে, বেশকিছু লোকজন লাঠিসোঁটা নিয়ে এই হামলা করে বলে ভোলা মাস্টারের পরিবারের দাবী। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন।
ফরিদপুরের কোতয়ালী থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল গফফার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, আহত ভোলা মাষ্টার সাহেব, বাংলাদেশ পুলিশের একজন এডিশনাল ডিআইজি পদমর্যাদার অফিসারের বাবা বলে জানাগেল।




















