ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ

ফরিদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:০২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • / 472

“নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপিত হচ্ছে। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফরিদপুরের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এসময় তিনি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের বিভিন্ন সেবা কক্ষ পরিদর্শন করেন এবং সেবাগ্রহীতাদের সাথে এবিষয়ে কথাবার্তা বলে তাদের বক্তব্য ও মতামত সম্পর্কে অবগত হন। এসময় জেলা প্রশাসক  মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রদেয় সেবা সম্পর্কে সকল মহলে প্রচারণা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

এসময় পরিবার পরিকল্পনা ফরিদপুরের উপপরিচালক মো. মোজাম্মেল হক, সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) কামরুল হাসান, সহকারি পরিচালক( সিসি) ও রিজিওনাল কনসালটেন্ট ডা. আব্দুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ হাসান খান, মেডিকেল অফিসার (ক্লিনিক) ডা. আরিফুন নাহার আশা, মেডিকেল অফিসার (এনেস্হেসিয়া) ডা. গোবিন্দ কুমার সাহা , নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল হক, প্রশাসকের কার্যালয়, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা ডা. তৃপ্তি বালা প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এসময় দরিদ্র ও অসহায় মায়েদের স্বাভাবিক প্রসব সেবা, সিজারিয়ান সেবা, কিশোর-কিশোরী সেবা, শিশু সেবা ও পরিবার পরিকল্পনা সেবা গুরুত্ব সহকারে প্রদান করার জন্য সকলকে পরামর্শ দেন। মা ও শিশু কল্যাণ কেন্দ্রে প্রদেয় সেবা সম্মন্ধে সকল মহলে প্রচার কার্যক্রম বৃদ্ধি এবং সেবা কেন্দ্রে গর্ভবতী মহিলাদের বিভিন্ন আধুনিক পরীক্ষা-নিরীক্ষা পরিষবা চালুর ব্যাপারে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ট্যাগস :

ফরিদপুরে চলছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ

আপডেট সময় : ০৭:০২:১২ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩